1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজং প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত হোসেন ও সম্পাদক মানিক মিয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মুন্সীগঞ্জের লৌহজং প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. শওকত হোসেন (দৈনিক ইনকিলাব) সভাপতি ও মো. মানিক মিয়াকে (দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘোড়দৌড় বাজারের দৌলতখান কমপ্লেক্সে প্রেস ক্লাবের সভাকক্ষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ১৮ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেন আহ্বায়ক কমিটি। এরপর মনোনয়নপত্র গ্রহণ, জমা, প্রত্যাহার, যাচাই-বাছাই শেষে (০৭ সেপ্টেম্বর) শনিবার ভোটের দিন নির্ধারণ করা হয়। নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু।
পুণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব (ভোরের কাগজ), সহ সম্পাদক ফৌজি হাসান খান রিকু (মুন্সীগঞ্জের খবর), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম সাইম (খোলা কাগজ), কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক মোশারফ হোসেন বাবু (ডেসটিনি), কার্য-নির্বাহী সদস্য মিজানুর রহমান ঝিলু (সভ্যতার আলো), আবু নাসের খান লিমন (যায়যায়দিন), ওয়াসিম ফারুক (সংবাদ দিগন্ত)৷
গত ৬ জুলাই মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির ২ মাসের মধ্যে সাধারণ সভা ডেকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে প্রায় দুই মাসের মধ্যে কমিটি গঠন করা হলো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park