1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বিএনপি’র চেয়ারপার্সন তিন তিন বার সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল ১৫ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে গোদনাইল এসও এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক সালাউদ্দিন মিয়া। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম কিবরিয়া। সভাপতির বক্তব্যে সালাউদ্দিন মিয়া বলেন, আজ আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্ম দিন। তিনি নির্দেশ দিয়েছেন কোন কেক কাটা অনুষ্ঠানের আয়োজনের প্রয়োজন নেই। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে নিহত হয়েছে এবং যারা আহত হয়ে অসুস্থ্য আছে। তাদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করার। ।তাই আজকে দোয়ার আয়োজন করা হয়েছে। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা একাধিকবার আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে নানা ভাবে প্রলোভন দেখিয়ে ছিলেন। জনগণের ভোট হরন করে অবৈধভাবে দিনের ভোট রাতে হয়েছিলো সেই নির্বাচনে অংশ গ্রহন করার জন্য নানা ভাবে চাপে ফেলা হয়েছিলো। দেশের মানুষের কথা চিন্তা করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন। যার ফলে আমাদের আপোষহীন নেত্রীকে কারাভোগও করতে হয়েছে। তাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় সকলেই দোয়া করবেন।
দোয়া অনুষ্টানে উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্ডল, ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব কাজী আকিল আহম্মেদ, ১ম যুগ্ন-আহবায়ক মকবুল হোসেন বাবু, যুগ্ন-আহবায়ক খোরশেদ, মুন্না প্রধান, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি তাওলাদ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খাজা মহিউদ্দিন হীরা, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব আলমগীর হোসেনসহ আরো অনেকে। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার রোগমুক্তি কামনা করা হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্নার মাগফিরাত কামনা করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park