1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে বিদেশি পিস্তল, ম্যাগজিন গুলিসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিদেশি পিস্তল,পাঁচ রাউন্ড তাজা গুলি ম্যাগজিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত ব্যক্তি- মো. শাহানুর (৫৩) তিনি উপজেলার পদ্মা সেতু (উত্তর) থানার খরিয়া গ্রামের মৃত সিরাজ উদ্দিন সরদারের ছেলে৷
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন৷
র‍্যার জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যার-১০ এর একটি অভিযানিক দল উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. শাহানুরকে গ্রেপ্তার করা হয়৷ পরে তার নিকট হতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়৷
র‍্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত মো. শাহানুর একজন পেশাদার মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ৷ সে বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে উপজেলা গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় মাদক কারবারির আধিপত্য সহ চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল৷ এবং আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল৷ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রয়েছে৷ গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন৷ এ বিষয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, পিস্তল,গুলি ও ম্যাগজিন সহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে৷ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park