1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

কেন্দ্রিয় বিএনপির বিজয় র‌্যালিতে ঢাকার রাজপথে গিয়াসউদ্দিনের সাথে না.গঞ্জ মহানগর শ্রমিকদল ও ওয়ার্ড শ্রমিকদলের নেতৃবৃন্দের যোগদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রিয় বিএনপির বিজয় র‌্যালিতে ঢাকার রাজপথে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে বিজয় র‌্যালীতে সিদ্ধিরগঞ্জ থেকে মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আসলামের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের শ্রমিকদলের নেতাকর্মী ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা যোগদান করে। গতকাল বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

র‌্যালীতে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মামুন মাহমুদের ছবি প্লেকার্ড, ব্যানার- ফেস্টুন, রঙিন ব্যানার শোভা পায়। এ সময় উপস্থিত ছিলেন নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, সহ-সভাপতি হাবিবুর রহমান মন্ডল, সাধারন সম্পাদক শরীফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, মহানগর শ্রমিকদলের যুগ্ন আহবায়ক সামসুদ্দিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব কাজী অকিল, ১ম যুগ্ন আহবায়ক মকবুল হোসেন বাবু, যুগ্ন আহবায়ক মুন্না প্রধানসহ আরো অনেকে। র‌্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘তারেক রহমান বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে-বাংলাদেশ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’ সহ বিভিন্ন স্লোগান দেন। এর আগে দুপুর থেকেই দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ছোট-বড় মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। তাদের মাথায় ছিল নানা রঙের ক্যাপ এবং হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন এবং বিজয় র‌্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেয়। র‌্যালিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park