1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে খালে পরে ৫ বছরের শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে খালে পড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।

আজ বুধবার (৬ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালীমান্দ্রা বাজার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুটির নাম হাসান। শিশুটি ওই এলাকার দেলু মিয়ার একমাত্র সন্তান। উপজেলা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে খেলতে খেলতে হাসান ঘরের সামনে চলে যায়। তার ঘরের নিচ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী থেকে আসা একটি খাল, যেখানে বর্ষায় বর্তমানে প্রচণ্ড স্রোত রয়েছে। স্থানীয়দের ধারণা খাল পাড়ের খোলা জায়গায় খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশুটি। ঘটনাস্থলে তার ব্যবহৃত জুতাজোড়া পড়ে থাকতে দেখা গেছে। শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের জেলা উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলামের উপস্থিতিতে তারা সন্ধ্যা পর্যন্ত আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান পাননি। উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম তিনি জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। যদি দূরবর্তী কোনো স্থানে শিশুটিকে ভাসতে দেখা যায়, সঙ্গে সঙ্গে অথবা ফায়ার সার্ভিসকে অবগত করার জন্য অনুরোধ করেন।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park