ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে গত ৫ আগষ্ট সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় মিছিলে মহানগর শ্রমিকদলের আহবায়ক এস এম আসলামের নেতৃত্বে শ্রমিকদলের নেতাকর্মী ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি নেতাকর্মীরা যোগদান করে। আসলামের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শ্রমিকদলের নেতাকর্মীরা ও ৬নং ওয়ার্ড বিএনপি’র নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ পুলস্থ বটতলায় গিয়ে থানা বিএনপি’র বিজয় মিছিলের সাথে যুক্ত হয়।

বিএনপি’র নেতাকর্মীরা বটতলা থেকে আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিশাল বিজয় র্যালীতে অংশগ্রহন করে যা চিটাংরোড় হয়ে ডাচ বাংলা মোড় হয়ে গিয়াসউদ্দিনের মার্কেটে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মামুন মাহমুদের ছবি প্লেকার্ড, ব্যানার- ফেস্টুন, রঙিন ব্যানার শোভা পায়। এ সময় ্উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, মহানগর শ্রুমকদলের যুগ্ন আহবায়ক সামসৃদ্দিন মিয়া, নাসিক ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সদস্য সচিব কাজী অকিল, যুগ্ন আহবায়ক মকবুল হোসেন বাবু, মুন্না প্রধান, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনসহ আরো অনেকে।

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ