1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিজয় মিছিলে আকাশ প্রধানের নেতৃত্বে মিছিল নিয়ে থানা জাসাসের নেতাকর্মীদের যোগদান

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসান এবং স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে গতকাল ৫ আগষ্ট সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিজয় মিছিলে শত শত নেতাকর্মীদের নিয়ে যোগদান করেছেন সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব, থানা কৃষকদলের সাবেক যুগ্ন-আহবায়ক আকাশ প্রধান। গোদনাইল ভুইয়াপাড়া থেকে আকাশ প্রধানের নেতৃত্বে মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুলস্থ বটতলায় গিয়ে থানা বিএনপি’র বিজয় মিছিলের সাথে যুক্ত হয়। সেখান থেকে আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিশাল বিজয় র‌্যালী চিটাংরোড় হয়ে ডাচ বাংলা মোড় হয়ে গিয়াসউদ্দিনের মার্কেটে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মামুন মাহমুদের ছবি প্লেকার্ড, ব্যানার- ফেস্টুন, রঙিন ব্যানার শোভা পায়। বিজয় র‌্যালীতে যোগদান করা জাসাস নেতা আকাশ প্রধান বলেন, ইতিহাসে স্মরণযোগ্য দিন হলো ৫ আগষ্ট। এই দিনটি হলো ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দিন। এই দিনে জুলাই অভ্যুত্থানসহ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে অসংখ্য মানুষ, ছাত্র-জনতা, শিশু আবাল. বনিতা তাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে জীবন দিয়েছেন । ‘গণতন্ত্রের জন্য তাদের এই অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না। তারা ইতিহাসে স্মরণযোগ্য হয়ে থাকবেন।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park