1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জুলাই গনঅভ্যুত্থানে শহীদের আত্নার মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গতকাল মঙ্গলবার ৫ আগষ্ট ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূতি এবং জুলাই গনঅভ্যুত্থানে শহীদের আত্নার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থ্যতা কামনায় নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এসও বটতলা সংলগ্ন স্বেচ্ছাসেবকদলের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে জুলাই গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্নার মাগফিরাত কামনা করা হয় এবং যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করা হয়। পাশাপাশি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নির্যাতিত নেতা এস এম আসলাম, মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক কামাল উদ্দিন জনি, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান মৃধা, সদস্য মো: রাজা, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া. নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি রাজপথের পরীক্ষিত নেতা তাওলাদ হোসেন, নাসিক ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ ব্যাপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য খাজা মহিউদ্দিন হীরা, নাসিক ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব আলমগীর হোসেনসহ আরো অনেকে। দোয়া অনুষ্টানে উপস্থিত বক্তারা বলেন, ইতিহাসে স্মরণযোগ্য দিন হলো ৫ আগষ্ট। এই দিনটি হলো ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দিন। এই দিনে জুলাই অভ্যুত্থানসহ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে যারা জনগণের ন্যায্য অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ‘গণতন্ত্রের জন্য তাদের এই অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না। তারা ইতিহাসে স্মরণযোগ্য হয়ে থাকবেন।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park