আজ ৫ আগষ্ট ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি। দিবসটি উপলক্ষ্যে সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নির্যাতিত নেতা এস এম আসলাম। গতকাল এক বার্তায় এসএম আসলাম বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতন বাংলাদেশের বিপ্লবের এক নতুন ইতিহাস তৈরি করেছে। ৫ আগস্ট এক ভিন্ন ধরনের বিপ্লব ঘটেছে বাংলাদেশে। ৫ আগস্টকে আমরা কখনো ভুলে যাবোনা। হেলিকপ্টার উড়ে যাচ্ছিলো (হাসিনার পালানোর জন্য)। এই পতনে ১৫ বছরের স্বৈরশাসনের ইতি ঘটেছে। এই পালিয়ে যাওয়ার মাধ্যমে বাংলাদেশ বিপ্লবের দেখা পেয়েছে। এটা বিপ্লবের ইতিহাস।” ইতিহাসে স্মরণযোগ্য দিন হলো ৫ আগষ্ট। এই দিনটি হলো ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের দিন। এই দিনে জুলাই অভ্যুত্থানসহ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে যারা জনগণের ন্যায্য অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। ‘গণতন্ত্রের জন্য তাদের এই অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না। তারা ইতিহাসে স্মরণযোগ্য হয়ে থাকবেন।’
এদিকে ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে দু’দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। গতকাল সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট মঙ্গলবার দেশব্যাপী সব থানা ও উপজেলায় এবং ৬ আগস্ট বুধবার সব জেলা ও মহানগরে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকায় ৬ আগস্ট দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি শুরু হবে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ