মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দীনের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
আজ (৩ আগষ্ট) রোববার দুপুরে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে উত্তর দিঘলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বশিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন। মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আখতার শিলা ও আদর্শ বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাৎ হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম লুৎফর রহমান, প্রিন্সেস হাফেজা জামাল হেলালী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, উপজেলা ইউ আর সি ইন্সট্রাক্টর ইয়াসমিন সুলতানা, কারপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলুদা আক্তার, কলমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাঙ্গীর সারোয়ার, খলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার, উত্তর দিঘলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক মৃধা প্রমুখ৷
এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অবসর কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দীন ছিলেন একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাকে সকলের প্রিয় করে তুলেছিল।#
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ