ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে (মারকায চত্বর ) যুব জমায়েত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা যুব জমায়েত সফল করতে মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তের ন্যায় সিদ্ধিরগঞ্জ থেকে নাসিক ৮নং ওয়ার্ড যুব আন্দোলনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কেন্দ্রিয় কর্মসূচী ঢাকার যুব জমায়েতে যোগদান করেন। গোদনাইল তাতখানা বউ বাজার থেকে একটি মিছিল ঢাকার যুব জমায়েতের উদ্দেশ্যে রওনা করেন। নাসিক ৮নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলনের মিছিলে নেতৃত্ব প্রদান করে নাসিক ৮নং ওয়ার্ড যুব আন্দোলনের সংগ্রামী সভাপতি মো: ইউসুফ মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সংগ্রামী সভাপতি সোহেল প্রধান, নাসিক ৮নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি আলহাজ¦ খালেদ রনি ও সেক্রেটারী হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা. সহ-সভাপতি দেলোয়ার মুন্সিসহ ইসলাম আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের অসংখ্য নেতাকর্মীরা। মিছিল পরিচালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন নাসিক ৮নং ওয়ার্ডের সংগ্রাসী সেক্রেটারী ওমর ফারুক। মিছিলটি চৌধুরীবাড়ী ষ্ট্যান্ড-এ গিয়ে শেষ হয়। এরপর গাড়ী যোগে ঢাকায় যুব জমায়েতে অংশ গ্রহন করেন। ঢাকায় যুব জমায়েত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ