ফ্যাসিস্ট আ.লীগের দোসর বরিশাল বরগুনার সাবেক এমপি টুকুর অন্যতম সহযোগী ও নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা ফারুকের সহযোগী বাদশা ইমনকে মিজমিজি থেকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে। গত ১৯ জুলাই বিকেলে সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ড থেকে সিদ্ধিরগঞ্জ থানার এস আই আতাউর বাদশা ইমনকে গ্রেফতার করেছে বলে জানায় এলাকাবাসী। আজ রবিবার দুপুরে বৈষম্য বিরোধী মামলায় ইমনকে কোর্টে প্রেরন করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়।

(বরগুনা আমতলী আ.লীগের সভাপতির সাথে বাদশা ইমনের ছবি)
এদিকে ইমনকে ছাড়িয়ে নিতে সিদ্ধিরগঞ্জ থানায় ভীড় করে বিএনপি’র নামধারী নেতাকর্মীরা। তারা থানা পুলিশের সাথে মোটা অংকের টাকার লেনদেন করার চেষ্টা করেন। কিন্তু যথেষ্ট প্রমানাদি থাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাদশা ইমনকে ছাড়তে চায়নি। বাদশা ইমনের পিতার নাম সানু সর্দার। সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল এলাকায় থাকে। দেশের বাড়ী বরিশাল বরগুনা আমতলী সোনাগাছি এলাকার বাসিন্দা। তিনি বরগুনা আ.লীগের এমপি গোলাম সারোয়ার টুকুর অত্যান্ত কাছের লোক। এদিকে এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জে কখনো আ.লীগের সাবেক কাউন্সিলর ফারুক আবার কখনো সাবেক কাউন্সিলর আনোয়ারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধ চালিয়ে গেছে। বাদশা ইমন গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে সিদ্ধিরগঞ্জ এলাকাবাসী জানায়।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ