মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও তার পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, আপত্তিকর স্লোগান, ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
আজ (১৮ জুলাই) শুক্রবার বিকেলে উপজেলার মালিরঅংক প্রধান সড়কে ও মেদিনীমন্ড বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা।
এসময় “জিয়ার সৈনিক এক হও লড়াই করো” আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা “জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়” এই স্লোগানে উত্তাল হয়ে উঠে এলাকার রাজপথ।
বেজগাঁও ইউনিয়নে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব মো. মাইনুল ইসলাম ভূইয়া, মো. সাখাওয়াত হোসেন রিংকু, আবু তাহের মৃধা৷ মেদিনীমন্ডল ইউনিয়নে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন খান।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ