1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে একসঙ্গে ৫ গাড়ি সংঘর্ষ আহত ১২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মাসেতু উত্তর থানা এলাকায় বাস, জিপ, প্রাডো ও অটোরিকার সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন।

আজ (১১ জুলাই) শুক্রবার বেলা ১১টার দিকে খানবাড়ি চৌরাস্তায় পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন গুরুতর আহত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী খুলনা থেকে আসা ইমাদ পরিবহন ঢাকা মেট্রো ব- ১৫-৮০৬০ একটি বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি প্রাডো অজ-২৬-১৮৩ ধাক্কা দেয়। এরপর একে একে একটি জিপ ঢাকা মেট্রো গ-২৯-৭৫৮৯ ও দুটি বাস ইলিশ পরিবহন ঢাকা মেট্রো ব-১৫-৫২৩৯ এবং গোসাইরহাট এক্সপ্রেস ঢাকা মেট্র ব-১২-০৬৪৬ কে ধাক্কা দেয়। ইমাত পরিবহনের ধাক্কা দেওয়া ইলিশ পরিবহনের একটি বাস আবার উঠে পড়ে একটি অটোরিকশার ওপর। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠান।
স্থানীয় একজন অটোচালক বলেন, প্রতিদিন এখানে অনেক লোকজন থাকে। আজ ভাগ্য ভালো বেশি ভিড় ছিল না। না হলে বড় ধরনের প্রাণহানি ঘটতো।
স্থানীয়রা বলছেন, পদ্মা সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় যানবাহনের উচ্চগতি ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটেই চলছে। একাধিকবার অভিযোগ করা হলেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে করে এক্সপ্রেসওয়ে দিনে দিনে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। আইনের সঠিক প্রয়োগ না থাকায় সড়কে বাড়ছে ফিটনেসবিহীন যানবাহনের সংখা৷ পরিবহনের ধারণ ক্ষমতা থেকে ওভার লোড নেয়া৷ চালকদের প্রশিক্ষণের অভাব৷ ট্রাফিক ব্যবস্থা দুর্বলতা৷ মাদক সেবন করে গাড়ি চালানো৷ ক্লান্তি অবস্থায় চালকদের গাড়ি চালানো৷ মটরসাইকেল চালক ও আরোহী হেলমেট ব্যবহার না করা, চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং করার প্রবল মানসিকতা, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব, জনসচেতনতার অভাব, ট্রাফিক আইন কিংবা রাস্তায় চলাচলের নিয়ম না মানা এসব দুর্ঘটনার কারণ বলে মনে করছে তারা৷
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, একটি গাড়ি ব্রেক ফেল হওয়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে রেখেছি। এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছে। বর্তমানে সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park