1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে জেল জরিমানা

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৮৪০ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করার অপরাধে বিক্রেতা প্রতিষ্ঠানের মালিককে দুইলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান৷
আজ শনিবার (৫ জুলাই) দুপুরে উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীনকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, শনিবার দুপুর ১ টায় দিকে উপজেলার তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে অভিযানকালে দোকানের পিছন থেকে ৮৪০টি এলপিজি গ্যাস ও ১২২০টি খালি সিলিন্ডার উদ্ধার করা হয়। যদিও একজন দোকানদার সর্বোচ্চ পাঁচশ’ কেজি বা ৪০টি সিলিন্ডার রাখতে পারেন। পরে উদ্ধারকৃত গ্যাস ভর্তি সিলিন্ডারের মধ্যে থেকে ৪০ টি দোকানে রেখে বাকীগুলো কোম্পানীর নিকট ফেরৎ দেওয়া হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ নিম্নোক্তদের আটক করা হয় এবং জরিমানা করা হয়। বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স শেখ এন্টারপ্রাইজের মালিক রুহুল আমীনকে দুইলাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে সেনাবাহিনীর ১৯ বীর ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park