1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে খিদিরপাড়া পল্লীমা সংঘ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে নওপাড়া প্রাক্তন ছাত্রসংসদ জয়ী

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খিদিরপাড়া পল্লীমা সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে৷
 শুক্রবার বিকেলে উপজেলার খিদিরপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত দক্ষিণ বেতকা মিতালী সংঘ বনাম নওপাড়া প্রাক্তন ছাত্রসংসদের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলায় দক্ষিণ বেতকা মিতালী সংঘকে ৪-১ গোলে হারিয়ে নওপাড়া প্রাক্তন ছাত্রসংসদ বিজয় অর্জন করে৷
অনুষ্ঠানের বক্তব্য রাখেন, খিদিরপাড়া পল্লীমা সংঘের সভাপতি আলহাজ্ব মো. রুহুল আমিন মাদবর, সাধারন সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির মাদবর, জাপানি ফ্যাশন মডেল আর্টিস্ট রোলা, সাগর পাঠান, হাজী মো. মোকলেসুর রহমান দেওয়ান, দিদার মেম্বার, মো. বাদল হোসেন হাওলাদার, মো. এনায়েত ইসলাম বাদল, হাজী মো. শাহজাহান শেখ, সিরাজ পাঠান সহ অনেকে৷
বক্তারা বলেন, সুন্দর দেশ ও সমাজ গড়তে হলে একটি সুন্দর তরুণ প্রজন্ম তৈরি করতে হবে। একইসঙ্গে মাদকমুক্ত এবং ডিভাইস আসক্তিবিহীন প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলার বিকল্প নেই৷ লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে।  সমাজ থেকে মাদক দূরীকরণের লক্ষে ও ঝিমিয়ে পড়া ক্লাবকে জাগ্রত করতে খিদিরপাড়া পল্লীমা সংঘ ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন৷
 এ সময় পল্লীমা সংঘের সদস্য ও  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন৷##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park