1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

লৌহজংয়ে ৩ দিনব্যাপি ভূমি মেলায় এক দিনেই পাওয়া যাবে নামজারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ররিবার ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হচ্ছে । উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার স্টল স্থাপনসহ সেবা গ্রহিতাদের সেবা প্রদানের সকল প্রস্তুতি চলছে। ভূমি মালিকরা এই মেলায় তাৎক্ষনিক ভুমি নামজারি সহ নানা রকম সেবা গ্রওহণ করতে পারবেন।

আজ শনিবার (২৪ মে) বিকেলে উপজেলা ভূমি অফিস কক্ষে এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে অবহিত করন সভা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান৷
তিনি বলেন, উক্ত মেলায় এক দিনেই নামজারি সেবা, এক দিনেই চান্দিনা ভিটি ও ভিপি লিজ নবায়নসহ সেবা প্রদান করা হবে৷ ভূমি উন্নয়ন কর/ খাজনা সহজেই প্রদান করা যাবে৷
দুর্নীতিমুক্ত, গতিশীল ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ার লক্ষ্যে সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গণে সরকারি ফি প্রদানের মাধ্যমে সি.এস, এস.এ, আর.এস এবং নামজারি খতিয়ানের অনলাইন কপি ও ডি.সি.আর প্রদান করা হবে৷ আগামী ২৭ মে সকাল ১০ টায় লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে৷ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার৷ এ সময় উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, লৌহজং প্রেসক্লাবর সভাপতি মো. শওকত হোসেন, সাংবাদিক রাকিব শেখ, সোহেল রানা, স্বপন বেপারী প্রমুখ৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park