1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে এসএসসি পরীক্ষা উপলক্ষে কক্ষ প্রত্যবেক্ষকগণের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ অনুষ্ঠান উপলক্ষে কক্ষ প্রত্যবেক্ষকগণের সাথে মতবিনিময় সভা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, লৌহজং থানার ওসি হারুন অর রশীদ, পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ফেরদাউস হিলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নৃপেন্দ্র চন্দ্র দাস, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম ও মশদগাঁও এএলকে দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব এমামুল এহসান। সভার সভাপতি ও ইউএনও নেছার উদ্দিন পরীক্ষা গ্রহণের জন্য

নানা দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া দুই থানার ওসি পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park