1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও নৌ-র‌্যালী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা শোভাযাত্রা ও নৌ-র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে সরকারি লৌহজং কলেজ মাঠে এ সভার আয়োজন করে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷ সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম তৌফিক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম৷ মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হাওলাদার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মুজাম্মেল হক, উপাধ্যক্ষ শহিদুর রহমান সিকদার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ, মাওয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আউয়াল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ প্রমুখ৷
সভা শেষে মৎস্যজীবিদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লৌহজং সংলগ্ন পদ্মা নদীতে একটি নৌর‌্যালি বের করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park