1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে নুরপুর মানব কল্যাণ সামাজিক সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নুরপুর মানব কল্যাণ সামাজিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) সকালে উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন নুরপুর গ্রামস্থ সংগঠনের কার্যালয় থেকে দেড় শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের নিজ অর্থায়নে ঈদ উপলক্ষে ১ কেজি গরুর মাংস, ১ কেজি পোলাও চাল, ১ কেজি তেল, ৩ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, গুঁড়ো দুধ ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, নুরপুর মানব কল্যাণ সামাজিক সংগঠন একটি অরাজনৈতিক সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি গত বছর নুরপুর জামে মসজিদের রং সংস্কারের কাজ করেছে৷ আগামীতে উন্নয়নমূলক কাজের পাশাপাশি এলাকার অসহায় দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিতদের সহযোগীতা হিসেবে খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানে মানুষের সেবায় কাজ করে যাবে বলে সদস্যরা জানান৷ ##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park