মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায়ে ইসলামী আন্দোলন গাঁওদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া জামে মসজিদ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে গাঁওদিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. সজিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর সাত্তার মোল্লা৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার সেক্রেটারি আল-আমিন বেপারী, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব (অভিক) মোল্লা, সদর বামুক মুফতী আসলাম হোসেন, গাঁওদিয়া ইউনিয়নের মো. জালাল ভূঁইয়া৷
এসময় উপজেলা ও ইউনিয়নের ইসলামী যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ