বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেছেন স্বৈরাচারী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় এসে এদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গেছে। বিএনপির অসংখ্য নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, এদেশের মানুষকে শেখ হাসিনা শান্তিতে থাকতে দেয়নি।’
তিনি বলেন, ‘আর প্রতিহিংসা-বিদ্বেষ নয়। দেশকে বাচাতে, দেশের মানুষকে বাচাতে হলে বহুদলীয় শাসন ব্যবস্থার বিকল্প কিছু নেই৷
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল তিনি এ কথা বলেন৷
লৌহজং উপজেলা জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ৫ হাজারের বেশি নারী-পুরুষ
অংশ নেন।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কোহিনুর শিকদারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত বেপারী, উপজেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, বেজগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম মাঝি, তেউটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাগর হোসেন বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ্ব বাদল হাওলাদার, খিদিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আরিফুজ্জামান লাভলু, কনকসার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আরমান হোসেন পান্নু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ধলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ অভি প্রমুখ৷ ইফতার পূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়৷ অনুষ্ঠানটিতে উপজেলা বিএনপির অঙ্গসংগঠন ও পেশাজীবী স্থানীয়রা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ