1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ২৩ বোতল ফেনসিডিলসহ মো. বারেক মোল্লা (৩৫), নামক ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে৷

শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে উপজেলার হলদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত মো. বারেক মোল্লা তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার মদন মোড়লকান্দি গ্রামের মো. জালাল মোল্লার ছেলে৷

আজ রবিবার দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হলদিয়া বাজার এলাকা অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে ২৩ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷ এ সময় তার নিকট হতে মাদক বাহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেলে করে জেলার লৌহজং উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল৷ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park