1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ৪০দিন জামাতে নামাজ আদায়কারী যুবকদের পুরস্কার দিলো প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটানা ৪০দিন নামাজ আদায়কারী ৪০ তরুন যুবকদের সাইকেলসহ নানা পুরস্কার প্রদান করেছে প্রবাসীরা। শুক্রবার বিকালে উপজেলার বনসেমন্ত পশ্চিমপাড়া বাইতুন নূর মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় ব্যাতিক্রম পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে গত ৪০দিন জামাতে নামাজ আদায়কারী স্থানীয় ২০ জন তরুন যুবকদের সাইকেল ও নামাজ আদায়কারীদের ২০ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। এমন উদ্যোগে উচ্ছাস প্রকাশ করছে বিজয়ী ও স্থানীয়রা।

আয়োজক ও স্থানীয়রা জানান, বনসেমন্ত এলাকার বহু যুবক প্রবাসে রয়েছে। ১২বছরের উপরে ও ৩০বছরে নিচে তরুন-যুবকদের জামায়াতে নামাজ পড়লে পুরস্কারের ঘোষণা দেয় প্রবাসীরা। মূল লক্ষ্য ছিলো এলাকায় মাদক সন্ত্রাসসহ অপকর্ম দূরে ঠেলে নামাজের প্রতি আকৃষ্ট করে তোলা। প্রায় দেড় মাস আগে এ ঘোষনায় অনেক কিশোর তরুণ মসজিদে নামাজে আসতে শুরু করে। শেষ পর্যন্ত ২০জন ৪০দিন জামাতে নামাজ আদায় করতে সক্ষম হয় ও বাকি ২০জন জামাতে ও নিজে নিজে নামাজ আদায় করে। বিজয়ীদের সাইকেল ও বাকিদের জায়নামাজ, তসবীহসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।

বিজয়ী কিশোর-যুবকরা জানায়, আল্লাহর হুকুম মানলে দুনিয়া ও আখিরাতে শান্তি মিলে। তাই মহান আল্লাহর সন্তুষ্ট অর্জনেই  নামাজ আদায় মূল্য লক্ষ্য ছিলো। আল্লাহ হুকুম মেনে সুন্দর জীবন করার ইচ্ছে তাদের। পুরস্কার পেয়ে সবাই আনন্দিত।

বন সেমন্ত নূর জামে মসজিদের সভাপতি শহীদ মৃধা, সাধারণ সম্পাদক হারুন মৃধা, কোষাধ্যক্ষ আবুল কালাম মৃধা, গাওদিয়া সাবেক ইউপি চেয়ারম্যান নাজের খান, সমাজ সেবক কাইউম খান, হারুন মৃধা, উজ্জ্বল মৃধা, ওহাদ আলী মৃধা, হাফেজ রাকিব মৃধা, সুমন তালুকদার, মীর আলী হাওলাদার প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park