1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে শামীম ওসমান, থাইল্যান্ডের বিষয়টি গুজব

দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

‘স্বপরিবারে থাইল্যান্ডে পারি জমিয়েছেন শামীম ওসমান’ এমন গুজবটি যখন সর্বত্র চৌর, এমন সময় রাজধানীর ধানমন্ডি অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ঢুকছেন শামীম ওসমান; এমন একটি ছবি প্রকাশিত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বিকেলের দিকে শামীম ওসমানের ব্যাক্তিগত সহকারি (পি এস) হাফিজুর রহমান মান্না তার ফেসবুক আইড থেকে ছবিটি প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন, ‘আছি থাইল্যান্ডের ধানমন্ডি পার্টি অফিস’।

এ বিষয়ে হাফিজুর রহমান মান্না বলেন, ‘এমপি সাহেব বর্তমানে ধানমন্ডি-৩ এ আছেন। গত রাত থেকে তার থাইল্যান্ডের যে বিষয়টি ছড়ানো হচ্ছে, সেটি গুজব।’

এদিকে, শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হন তিনি। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি দেশেই আছি।’

এর আগে, সকালে ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে ইমতিনান অয়ন ওসমান। ভিডিওতে তিনি বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেইসঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে।

তিনি আরও বলেন, ‘সকলের কাছে একটাই অনুরোধ গুজবে কান দিবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে।’

এর আগে ২ আগস্ট রাত থেকে ফেসবুকে গুজব ছড়ানো হয় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সকলেই থাইল্যান্ড চলে গেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park