মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা খিদিরপাড়ার কলারবাগ কবরস্থানের পাশে বাণিজ্য উদ্দেশ্যে অবৈধ ভাবে ড্রাম ড্রেজিংয়ের মাধ্যমে ভরাট করা হচ্ছে তিন ফসিল কৃষি জমি।
আজ সোমবার (১৫ জুলাই) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা খিদিরপাড় ইউনিয়ন কলারবাগ কবরস্থানের পাশে পৈত্রিক সূত্রে মালিকানা প্রায় ১ একর কৃষি জমিতে ভেকু দিয়ে কেঁটে আগে থেকেই পকেট তৈরি করে রাখেন স্থানীয় এক প্রভাবশালী। ড্রাম ড্রেজিংয়ের মাধ্যমে মাটি কেটে পকেটটি ভরাট হচ্ছে আর একটি ফসলি কৃষি জমির থেকে। এই জমটি ঠিক ফসলি জমির মাঝখানে আরেকটি কৃষি জমি থেকে ড্রেজার উপস্থাপনার মাধ্যমে মাটি আনা হচ্ছে এই স্থানে। স্থানীয়রা জানান, এই জমিটির মালিক প্রবাস ফেরত মো. ইকবাল হোসেন বেপারী গং এর। তারা আরো জানান, এই জমিটি ভরাট করা হচ্ছে বিক্রি বাণিজ্যিক উদ্দেশ্যে রয়েছে তাদের। উপজেলার বিভিন্ন স্থান জুড়ে যেভাবে ভরাট হচ্ছে কৃষি জমি এভাবে চলতে থাকলে আর ফসল করা সম্ভব হবে না।
বিষয়টি নিয়ে মো. ইকবাল হোসেন জানান, লৌহজং উপজেলার বালিগাঁও প্রধান সড়কের পাশে কলারবাগ স্থানে জায়গাটি তার নিজস্ব সম্পত্তি। পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় একটি বাড়ি বানানোর উদ্দেশ্যে একটি ভরাট করা হচ্ছে। এর অন্য পাশে কৃষি জমি রয়েছে বিষয়টি তিনি স্বীকার করেন এবং বলেন উপজেলা প্রশাসনের কাছে অনুমতি চেয়ে দরখাস্ত করেছি।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, কৃষি জমি কাঁটা ও ভরাট বিষয়টি আমি অবগত নয়। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ