1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সমাবেশে গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, “এই ঘটনাটি খুবই দুঃখজনক।”
তিনি বলেন, “আমরা অবশ্যই তার উপর এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছি।  আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে।
গত ৮-১০ জুলাই পর্যন্ত চীনে তার তিন দিনের দ্বিপাক্ষিক সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনকালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রামের ওপর গুলিবর্ষণের বিষয়ে মন্তব্য করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হলো?
তিনি বলেন, “ট্রাম্প আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন।” তবে তিনি তার কানে আঘাত পেয়েছেন।
ডেমোক্রেটিক পার্টি হামলার জন্য সরকারকে দায়ী করেনি। তবে, প্রেসিডেন্ট জো বাইডেন হামলার নিন্দা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন হবে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত সরকার গ্রেনেড হামলার জন্য তাকে দায়ী করেছিল।
পরবর্তীতে তদন্তে তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সম্পৃক্ততা পাওয়া যায় এবং তারা মামলায় দোষী সাব্যস্ত হন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারণা সমাবেশের সময় কানে গুলিবিদ্ধ হন। গুলি বর্ষণ করা হলে তিনি মঞ্চ ত্যাগ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park