1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বিএনপি নেতা আজাদের জামিন লাভ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

আড়াইহাজার থানায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। রবিবার (১৪ জুলাই) শুনানি শেষে পুলিশ রিপোর্ট (পিআর) পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এরশাদুল আলমের আদালত বিএনপি নেতা আজাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, উচ্চ আদালত তার ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে জজ আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। পরবর্তীতে জজ আদালতে চারবার জামিন শুনানির কথা থাকলেও তা হয়নি। আজাদের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবীরা হলেন- এড. বারী ভূইয়া, এড. মো. রফিক আহমেদ, এড. মো. আবু আল ইউসুফ খান টিপু এবং এড. আবু বক্কর সিদ্দিক।

এ বিষয়ে নজরুল ইসলাম আজাদের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু লাইভ  জানান, ২০২৩ সালের নভেম্বরে আড়াইহাজার পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বিস্ফোরণের অভিযোগে নজরুল ইসলাম আজাদসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। নজরুল ইসলাম আজাদ সেই মামলায় জামিনের জন্য আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতে আবেদন করেন। পরে শুনানি শেষে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত পিআর পাওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park