প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার। ব্যবসা-বাণিজ্য যাতে সহজ হয়, উদ্যোক্তাগণ যাতে উৎসাহ পায়, আমরা সর্বদা সেই কাজই করছি। আমাদের সরকার ব্যবসায় নানা ধরনের প্রণোদনা প্রদান করে আসছে।
‘জাতীয় রপ্তানি ট্রফি’ প্রদান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি আজ এসব কথা বলেন। আগামীকাল ১৪ জুলাই এই রপ্তানি ট্রফি প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১-২২ অর্থবছরের জাতীয় রপ্তানি ট্রফি প্রদান করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে সফল রপ্তানিকারককৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ