সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আগামীকাল প্রতিনিধি বৈঠক ও কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার (১২ জুলাই) ‘বাংলা ব্লকেডের চতুর্থ দিনে বাধা ও পুলিশি হামলার বিচারের দাবিতে’ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।
মিছিলে আন্দোলনরতদের ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না‘, কুবিতে হামলা কেন? প্রশাসন জবাব দে’, ‘হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না‘, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ এমন নানা স্লোগান দিতে শোনা যায়।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ