1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী পায়েলের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাস,মাদক,চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও লাঠি মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর,বন্দেরা,রতনদী এলাকার ভুক্তভোগীসহ স্থানীয়রা এ প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করে। ৩নং ওয়ার্ড মেম্বার আবু জাহের’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ থানার ওসি অপারেশন মো.সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি,এস আই ইমরান,আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির,১নং ওয়ার্ড মেম্বার সিপন সরকার,যুবলীগ নেতা নুরে আলম,নাসির সহ মোগরাপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ। স্থানীয় ভুক্তভোগীরা বলেন,সম্প্রতি মোগরাপাড়া ইউনিয়নে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টি করছে এই এলাকারই হরমুজ’র চার ছেলে পায়েল,মেহেদুল ও তানভির গং। তারা এখানে, চাঁদাবাজী,মোবাইল ছিনতাই ও জনগণকে জিম্মি করে মোগরাপাড়া ইউনিয়নে একপ্রকারে নৈরাজ্য সৃষ্টি করে চলছে। এই ইউনিয়নের জনগণ তা মেনে নিবে না। যে কোনো মুল্যে তা প্রতিহত করা হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park