1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

জুসের গায়ে নকল বিএসটিআই লোগো, কারাখানাকে জরিমানাসহ খাদ্যপণ্য ধ্বংস

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বিএসটিআইয়ের অনুমোদনহীন জুস তৈরী ও বাজারজাত করার অভিযোগে মক্কা ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে জারিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ জুলাই) দুপুরে সোনারগাঁওয়ের কাঁচপুর বিসিক শিল্পনগরী এলাকায় ওই কারখানায় অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও জেলা পুলিশের একটি টিম। ভোক্তা অধিকারের কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, আমরা গোপণ তথ্যের ভিত্তিতে কাঁচপুর বিসিক এলাকায় মেসার্স মক্কা ট্রেডার্সে অভিযান চালাই। আমরা জানতে পারি, সেখানে বৈধ পণ্য ছাড়াও অনুমোদনহীন শিশু খাদ্য পণ্য জুস তৈরী হচ্ছে, তারা বিএসটিআই এর অনুমোদন নেয়নি। সেই সাথে তারা অনুমোদন না নিয়েই পণ্যে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছে। এ জন্যে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে শিশু খাদ্যপন্য জুস তৈরি এবং বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ এবং ৪৪ ধারায় ১ লাখ, মোট ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। শুধুমাত্র অনুমোদনপ্রাপ্ত পণ্য তৈরী ও বাজারজাতকরণে কারাখানা কর্তৃপক্ষকে আমরা সতর্ক করেছি। তিনি আরও জানান, অভিযানের শেষ পর্যায়ে কারাখানায় থাকা জুসগুলো ধ্বংস করে দেওয়া হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park