1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কালামকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
oplus_1024

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজুর রহমান কালামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের চকবাজার ও ১নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে চকবাজার মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হয়।  এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের পাশে পূর্বেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি আপনাদেরই সন্তান। আমার দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে আপনারা যেকোনো বিষয় নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। আপনাদের এলাকার সকল অসমাপ্ত কাজগুলো আমি এবার আপনাদের সঙ্গে নিয়েই সমাপ্ত করতে চাই। তিনি আরো বলেন, এলাকার যেকোনো সমস্যার সমাধান আপনাদের সঙ্গে নিয়েই করব। সোনারগাঁ উপজেলাকে স্মার্ট  বিনির্মাণে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সনমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক ওবায়দুল হক এর সভাপতিত্বে সংবর্ধনা  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজু মিয়া, উপজেলা মটর চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন,দেলোয়ার মেম্বার,আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক,রমজান সরকার, দুলাল,ওমর আলী,বাদল,শুভ,এড. আমির,আনিছ শিকদার প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে সনমান্দী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park