1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
Oplus_0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইয়ের ঝগড়া মীমাংসা করতে গিয়ে ভাতিজার হাতে আপন চাচা নাসির উদ্দীন (৫২) নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে আহত হলেও মঙ্গলবার ( ৯ জুলাই) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাসির উদ্দীন উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্ব সনমান্দি এলাকার মৃত কফিল উদ্দীনের ছেলে।

এ বিষেয়ে নিহতের ভাতিজা নাঈম জানান,গত ৫ জুলাই শুক্রবার বিকেলে দিকে আমার বাবা জয়নাল আবেদিন একটি রান্নাঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় আমার বড় চাচা আব্দুর রব বাঁধা প্রদান করলে আমার পিতা ও বড় চাচার মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে আমার চাচাতো ভাই কাশেম ও হাসান গ্যাসের পাইপ ও লোহার রড নিয়ে আমার পিতা জয়নাল আবেদিনকে পিটিয়ে আহত করেন। এসময় ডাক-চিৎকার শুনে আমার আরেক চাচা নাসির উদ্দীন চাচি আবেদা বেগম,আমার মা জায়েদা বেগম এগিয়ে আসলে তাদের ওপরও অতর্কিত হামলা চালায়  কাশেম, হাসান এলোপাতাড়ি পিটিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করেন । পরবর্তীতে আমাদের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আমার চাচা নাসির উদ্দীনের মৃত্যু হয়। জানা যায়, এর আগে রোববার মারামারির ঘটনায় জয়নাল আবেদিনের স্ত্রী জায়েদা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই ভাইয়ের ঝগড়া মেটাতে গিয়ে নাসির উদ্দীন নামে এক জন আহত হয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park