1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

জেলার রায়পুরায় ৮জুলাই ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটার দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় তাদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, ভোর পৌঁনে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনে কাটা পড়ে তারা।
সকালে  এ তথ্য নিশ্চিত করেছে মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী।
এ রিপোর্ট  লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে সকলেই পুরুষ।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রেল লাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে, পুলিশে খবর দিলে পুলিশ সকাল সাড়ে নয়টায় দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে এবিষয়ে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঢাকা মুখী রেললাইনের পাশে ছড়িয়ে ছিটিয়ে  থাকা পাঁচ জনের মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়দের সাথে কথা বললে কেউ তাদের চিহ্নিত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, তারা দূরবর্তী স্থানের লোক। মরদেহ উদ্ধারের আগে ঢাকা মুখী তিনটি ট্রেন চলাচল করেছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোন ট্রেনের মাধ্যমে ঘটনা ঘটতে পারে। আমরা পিবিআই কে খবর দিয়েছি। তারা এসে নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করবে। এঘটনাটি খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতেরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনও জানা যায়নি। তিনি বলেন, বিস্তারিত জানতে কাজ চলছে। মরদেহ উদ্ধারকাজও শুরু হয়েছে। এ পর্যন্ত পাঁচ জনে মরদহ উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park