1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় সাবেক নারী ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
Oplus_0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক সাবেক নারী ইউপি সদস্য। আজ সোমবার দূপুরে উপজেলার কাঁচপুর এলাকায় একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন করেন কাঁচপুর ইউনিয়নের ৪/৫/৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক নারী সদস্য জোহরা আক্তার। সংবাদ সম্মেলনে জোহরা আক্তার জানান, তার স্বামী পরিবহন ব্যবসায়ি বাচ্চু মিয়া সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার পর বাস মালিকপক্ষ তাকে কাঁচপুর এলাকায় গাড়ি দেখভাল করতে লাইনম্যানের দায়িত্ব দেন। কিন্তু স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান সন্ত্রাসিদের নিয়ে জোরপূর্বক বাস থেকে চাঁদাবাজি করছেন। জোহরা আক্তারের অভিযোগ, গত ৬ জুলাই বাচ্চু মিয়া খুলনায় অবস্থানকালে ইউপি সদস্য মান্নার তাকে ও তার ভাই জিয়াউর রহমানকে জড়িয়ে কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত শ্রমিক লীগের অফিসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্যর ছবি এবং অফিস ভাংচুরের মিথ্যা নাটক সাজিয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন ভুক্তভোগি বাচ্চু মিয়ার স্ত্রী সাবেক নারী ইউপি সদস্য জোহরা আক্তার। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ এ ঘটনায় তিনি ন্যায়বিচার দাবি করেন প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগি জহুরা আক্তারের পরিবারের সদস্যারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park