র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বলেছেন, এদেশে আর কখনোই জঙ্গিবাদ, উগ্রবাদ ও মৌলবাদের উত্থানের সম্ভাবনা নেই। বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি নিরাপদ দেশ।
র্যাবকে একটি আধুনিক ও পেশাদার বাহিনী উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। র্যাবের সেই সক্ষমতা আছে। র্যাব সূচনালগ্ন থেকে জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে সবসময় র্যাবের নজরদারি রয়েছে।
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার ৮ বছর পূর্তিতে আজ সোমবার সকালে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব প্রধান একথা বলেন ।
র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ