1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

ঢাকায় খালেদা জিয়ার মুক্তির সমাবেশে গিয়াসের নেতৃত্বে না.গঞ্জ জেলা বিএনপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। আর এই সমাবেশকে সফল করতে নারায়ণগঞ্জ থেকে হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকায় উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

শনিবার (২৯ জুন) বিকাল পৌনে ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনিুষ্ঠিত হয়। কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। এতে সভাপতিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা গেছে, সকাল থেকেই বিচ্ছিন্ন ভাবে রাজধানীয় ঢাকায় গিয়ে জড়ো হতে থাকে নারায়ণগঞ্জ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের নেতৃত্বে নয়াপল্টনের সমাবেশস্থলে গিয়ে উপস্থিত হন।

এ সময় নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুখর হয়ে উঠে নয়াপল্টন এলাকা। তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশের একপর্যায়ে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে মঞ্চে ডেকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন আয়োজকরা। এসময় তিনি বলেন. আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক একটি বিষয়, যে নেত্রীর নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন এমন অবদান থাকার পরও তাকে সাজা দিয়েছে। আমাদের সেই নেত্রী আজ জীবনের সাথে সংগ্রাম করছেন। এটি জাতির জন্য লজ্জাজনক। আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে যাবো। স্বৈরাচারী সরকারের পতনে সংগ্রাম করে যাবো।

এসময় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park