1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

রবিবার থেকে না.গঞ্জে ২৪ হাজার ৪৮জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিবে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪

৩০জুন আগামীকাল থেকে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। এদিন থেকে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি) এই চার ক্যাটেগোরীতে পরীক্ষাগ্রহণ শুরু হবে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ থেকে ২৪ হাজার ৪৮ জন পরীক্ষার্থী অংশ নেবে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা কার্যলয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় নারায়ণগঞ্জের ২৯ টি কেন্দ্রে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ১৯ টি , আলিম পরীক্ষার কেন্দ্র ৬টি এবং এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষার কেন্দ্র ৪ টি। ৩০ তারিখ থেকে শুরু হওয়া পরীক্ষার মধ্যে এইচএসসি ও আলিম পরীক্ষা ১১ই আগস্ট নাগাদ শেষ হবে। এছাড়া এইচএসসি ভোকেশনাল পরীক্ষা ১৬ই জুলাই ও এইচএসসি বিএম/বিএমটি ২৮ জুলাই এর মধ্যে শেষ হবে।

এদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ৯ টি , আলিম পরীক্ষার কেন্দ্র ১টি এবং এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষার কেন্দ্র ২ টি। বন্দর উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ৩ টি , আলিম পরীক্ষার কেন্দ্র ১টি, সোনারগাঁও উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ২ টি , আলিম পরীক্ষার কেন্দ্র ১টি, রূপগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ৩টি , আলিম পরীক্ষার কেন্দ্র ২টি এবং এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষার কেন্দ্র ১ টি। আড়াইহাজার উপজেলায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র ২ টি , আলিম পরীক্ষার কেন্দ্র ১টি এবং এইচএসসি ভোকেশনাল ও বিএম পরীক্ষার কেন্দ্র ১ টি।

নারায়ণগঞ্জ থেকে এইচএসসি পরীক্ষায় এবার অংশ নিয়েছে ২২ হাজার ২৫১জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১০ হাজার ৩৮৯ জন ও ছাত্রী ১১ হাজার ৮৬২ জন। আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ৯০৭ জন পরীক্ষার্থী যার মধ্যে ছাত্র ৪৯১ জন ও ছাত্রী ৪১৬ জন। এইচএসসি ভোকেশনাল ও বিএম এ অংশ নিচ্ছে ৮৯০ জন পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৬৫৮ জন ও ছাত্রী ২৩২ জন।

এবার এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি) এই চার ক্যাটেগোরীতে পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হবে। তবে এইচএসসি, আলিম আগামী ১১ আগস্ট শেষ হলেও এইচএসসি (ভোকেশনাল) ১৬ জুলাই শেষ হয়ে যাবে। অন্যদিকে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা ২৮ জুলাই শেষ হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park