1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

মামার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মামার বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ভূক্তভোগী শিশুর খালা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা করেন।
মামলাসূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে ওই শিশু মামার বাড়িতে বেড়াতে যায়। পরে মঙ্গলবার রাত ১০টায় পাশ্ববর্তী মুদি দোকানে খাবার কিনতে যায়। পথে ওই এলাকার মাসুম মিয়ার ছেলে মারুফ (১৮) ওই শিশুর মুখ চেপে ধরে জোরপূর্বক পাশ্ববর্তী জলিলের গ্যারেজে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সকালে ভূক্তভোগী শিশুর খালা বাদী হয়ে অভিযুক্ত মারুফকে আসামি করে মামলা করেন। ভূক্তভোগী ওই শিশুর খালা জানান, আমার ভাগ্নির সঙ্গে যা হয়েছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ ঘটনায় স্থানীদের কাছে বিচার দাবি করে পাইনি। ঘটনার একদিন পর থানায় মামলা করেছি। বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাসুম আহমেদ  জানান, বিষয়টি নিয়ে ভূক্তভোগী শিশুর পরিবার তার কাছে গিয়েছিলেন। বিষয়টি আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত মনে করে থানায় পাঠিয়ে দিয়েছেন। সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন বলেন, শিশু ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। ভূক্তভোগী শিশুকে শুক্রবার (২৭ জুন) চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park