1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ধৃত দুটি রাসেলস ভাইপার বন বিভাগে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাপার হতে আটক দুটি রাসেলস ভাইপার সাপ আজ (২৭ জুন) বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ সাপ দুটি উদ্ধারকর্মীদের বুঝিয়ে দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। তিনি জানান, সম্প্রতি সারা দেশে রাসেলস ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লৌহজং উপজেলা পদ্মা নদী সংলগ্ন হওয়ায় এখানেও রাসেলস ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে ইতিমধ্যে উপজেলা প্রশাসন হতে জনগণকে অবহিত করা হয়েছে। অনেকেই রাসেলস ভাইপার সাপ ভেবে অজগরসহ অন্যান্য সাপ মেরে ফেলছে। এটি পরিবেশের জন্য ভবিষ্যতে হুমকির কারণ হতে পারে। স্থানীয় তরু ওঝা নামে এক ব্যক্তি দুটি রাসেলস ভাইপার সাপ আটক করে। বৃহস্পতিবার দুপুরে তার কাছে থাকা সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সেলিম খান বলেন, তারু ওঝার কাছে থাকা দুটি রাসেলস ভাইপার সাপ বুঝে নিয়েছি এবং তা ঢাকা থেকে আগত বন বিভাগের উদ্ধারকর্মীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park