1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে ইতিহাস সৃষ্টি করে প্রথম কার্যদিবস পালন করলেন উপজেলা চেয়ারম্যান কালাম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
Oplus_0

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে শপথ গ্রহণের পর নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আলহাজ্ব মাহফুজুর রহামান কালাম আনুষ্ঠানিকভাবে প্রথম কার্যদিবস পালন করেছেন।বুধবার উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা হতে উপজেলা প্রশাসন চত্বর পর্যন্ত সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ ও উদ্দিপনা নিয়ে তাদের প্রিয় নেতা মাহফুজুর রহমান কালামকে অভ্যর্থনা জানান। এসময় মাহফুজুর রহমান কালাম উপজেলায় প্রবেশ করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান নেতাকে শ্রদ্ধা জানান।পরে বৃক্ষ রোপনের মাধ্যমে কার্যদিবস শুরু করেন, এসময় তার সাথে উপস্থিত ছিলেন পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী । পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কালামকে ফুল দিয়ে ‍শুভেচ্ছা জানান স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী ও শুভাকাঙ্খি ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ । দায়িত্ব গ্রহণ শেষে কালাম উপস্থিত নেতাকর্মী ও জনগনের উদ্দেশ্য করে বলেন, আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আপনাদের মধ্যে যে আনন্দ দেখতে পাচ্ছি, তাতে আমিও আনন্দিত। হুমকি ধমকি ও নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও আপনারা আমার পাশে ছিলেন এবং আমাকে নির্বাচিত করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি সমগ্র সোনারগাঁ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিজয় আমার একার নয়, এ বিজয় পুরো সোনারগাঁ উপজেলাবাসীর। আমার এই বিজয় আমি আপনাদেরকে উৎসর্গ করলাম। আমি সেবার মাধ্যমে এই ঋন শোধ করবো। আজকের যে ইতিহাস সৃষ্টি হলো সোনারগাঁয়ে স্মরণকালে সেরা ইতিহাস ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park