1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

৬ ব্যাক্তিতে আটক করেছে র‌্যাব-১১, তাদের দাবি ‘চাঁদাবাজ’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

চাঁদাবাজির অভিযোগে ছয় ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব-১১। র‌্যাবের দাবি সোমবার (২৪ জুন) সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন পরিবহণ থেকে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো সিদ্ধিরগঞ্জের মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), ফতুল্লা কুতুবপুর এলাকার মো. মহসীন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), দক্ষিণ কেরানীগঞ্জ খেজুরবাগ এলাকার মৃত আ. রহিমের ছেলে মো. আল আমিন (২২), চাঁদপুর ছেংগারচরের ভূঁইয়াকান্দি এলাকার মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), সোনারগাঁও রিবারদি পশ্চিমপাড়া এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর এলাকার মো. সাহাজ উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (২০)।

র‌্যাব-১১ মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ এবং ঘটনাস্থলে বিভিন্ন পরিবহণ (বাস, ট্রাক, মিশুক) হতে চাঁদা আদায় করছিল। আসামীরা পরষ্পর যোগসাজশে বিভিন্ন রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে বিভিন্ন পরিবহণে চাঁদাবাজি করার উদ্দেশ্যে ভয়ভীতি বা ত্রাস সৃষ্টি করে। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ এর আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন ধরণের পরিবহণ থেকে চাঁদাবাজি করে আসছে। এরই প্রেক্ষিতে র‌্যাব ১১ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে বর্ণিত চাঁদাবাজ চক্রের সদস্যদের চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park