1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে যুবলীগ অফিসে ‘টেনশন গ্রুপ’র হামলা-ভাংচুর, থানায় মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ডে যুবলীগ অফিসে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী ফাতেমা মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন, সীমান্ত (২৭), জামাল (২১), অন্তর (১৯), মিলন (২০), মইন (২৬), শরিফ ওরফে সারিব, (১৮), সুজন ফকির (২২) ও শফিকুল ইসলাম (৫০)সহ অজ্ঞাত ১০-১২ জন।

এর আগে, রবিবার (২৩ জুন) সন্ধ্যায় যুবলীগ অফিসে হামলা চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, টেনশন গ্রুপের লিডার সীমান্ত ও তার সহযোগীরা অফিসে হামলা চালিয়েছে। এসময় যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত মরাধরের শিকার কর। সেই সাথে মহিলা নেত্রী ফাতেমাকে মারধর ও শ্লীলতাহানী করা হয়। সেই সাথে অফিস থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে ভুক্তভোগীরা ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনের নামে দুইটি পৃথক অভিযোগ দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল  জানান, এ ঘটনায় আগে অভিযোগ করা হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের আসামি করে মামলা করা হয়েছে। এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক  বলেন, সোমবার রাতে ফাতেমা নামে এক নারী মামলা দায়ের করেছেন। এখন অবধি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park