1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লাগামহীন ডিমের দাম, বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪

স্বল্প আয়ের মানুষের পুষ্টির বড় অংশ পূরণ করে ফার্মের মুরগির ডিম। সেটির দামও লাফিয়ে বেড়ে এখন রেকর্ড গড়েছে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। আর খুচরা বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৬০ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৬৮টাকা। সোমবার (২৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি হালি ডিমের দাম ৫ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বড়বাজার থেকে কিনলে ডিমের ডজন ১৫০ থেকে ১৫৫ টাকা, আর খুচরা দোকানে ১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, দুই দিনের ব্যবধানে প্রতি শ’ ডিমের দাম পাইকারিতে প্রায় ৩৫-৪০ টাকা বেড়েছে। খুচরা পর্যায়েও ডজনপ্রতি দাম বেড়েছে চার-পাঁচ টাকা করে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১৫-২০ টাকার মতো বেড়েছে। নগরীর দিগুবাবুর বাজারের ডিম বিক্রেতা আব্দুর রহিম বলেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ায় বেশি দামে ডিম বিক্রি করতে হচ্ছে। বাদামি ডিম ডজনপ্রতি ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে। উৎপাদন খরচ নির্ধারণ না হওয়ায় ডিমের বাজার পরিস্থিতি সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। দামটা আরেকটু বাড়তি ছিলো, এখন কিছুটা কমেছে। পাইকারি ডিম বিক্রেতারা বলছেন, বাজারে ডিমের সরবরাহ কিছুটা কমেছে। এ ছাড়া এপ্রিল-মে মাসে প্রচণ্ড তাপপ্রবাহে ক্ষতির মুখে পড়েছেন খামারিরা। অতি গরমে অনেকের খামারে মুরগি মারাও গেছে। যার প্রভাব পড়েছে ডিমের বাজারে। এদিকে, লাগামহীন ভাবে ডিমের দাম বাড়ায় বিপাকে পরেছেন স্বল্প আয়ের মানুষ। কেননা পুষ্টির চাহিদা মেটাতে শ্রমজীবী মানুষের খাদ্য তালিকার শীর্ষ অবস্থানে থাকে ডিম। ডিমের এমন অস্বাভাবি দাম বৃদ্ধিতে দিশেহারা সর্বসাধারণ। দিগুবাবুর বাজারে কথা হয় এমনই একজন গৃহিণী শামসুন্নাহার বেগমের সাথে। তিনি বলেন, বাজারের সবকিছুর দাম এখন বেশি। ডিমের হালি যদি ৬০ টাকা হয় তাহলে আমরা কি খাব। সবজির দামও বেশি রাখছে বিক্রেতারা। আমরা সাধারণ ক্রেতারা অসহায়। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ১০ অর্থবছরে দেশে ডিম ও দুধ উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। এ সময়ে মাংস উৎপাদন বেড়েছে দ্বিগুণের কাছাকাছি। ২০১৩-১৪ অর্থবছরে দেশে ডিমের উৎপাদন ছিল ১ হাজার ১৭ কোটি, যা এখন বেড়ে হয়েছে ২ হাজার ৩৩৮ কোটি। তবে, বাজারের অস্থিতিশীলতার কারণে উৎপাদন বাড়ার সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park