1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবনির্বাচিত চেয়ারম্যান কালামের মতবিনিময় 

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
Oplus_2

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম । সোমবার বিকাল ৫টায় পৌরসভায় অবস্থিত একটি রিসোর্টে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সোনারগাঁয়ের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলু,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান  মাসুম,কৃষি ও সমবায় সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য গাজী মজিবুর রহমান,যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,সোনারগাঁ যুব সংঘ এর সভাপতি মোতালেব মিয়া স্বপন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সাংবাদিকদের মতামত চান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় সাংবাদিকরা নবনির্বাচিত চেয়ারম্যানের নিকট সোনারগাঁয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এ বিষয়ে সমাধান দেওয়ার আশ্বাস দেন। এর আগে তিনি সকাল ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম এর কাছে শপথ গ্রহন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park