বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫’তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পদ প্রার্থী আলহাজ্ব মো. শফিকুল ইসলাম শফির আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ জোহর নাসিক ২ নাং ওয়ার্ড আব্দুল আলীরপুল থেকে আনন্দ র্যালীটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মহানগর আওয়ামী লীগের আনন্দ র্যালীতে যোগদান করেন। এ সময় আনন্দ র্যালীতে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা ও নাসিক ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান, সৌরভ, আরিফ, নিশাত, জহিরুল, সেলিম, সুজন, সুমন ফকির, রাজু, সালাম, রাহাত, অন্তর, পলাশ, সজীব, মহিন, অন্তর, জিল্লু ও নাসিক ২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনসহ আরো অনেকে।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ