1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪

সিদ্ধিরগঞ্জে কামাল উদ্দিন সুমন (৩৭) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কর্তন করার অভিযোগে দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমকে (৩৫) আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দুপুরে হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোডে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটে। কামাল উদ্দিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।বিষয়টি  নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক। তিনি বলেন, স্ত্রী নাজমাকে আটক করা হয়েছে। কামাল উদ্দিন সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার ৪ নম্বর রোড এলাকায় মো. কামাল হোসেনের বাড়িতে সুমন স্ত্রী নিয়ে বসবাস করে আসছিলেন। কামাল উদ্দিনের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী নাজমা বেগমের প্রায়ই ঝাগড়া হতো। ঘটনার দিন ঝগড়ার পর স্বামী ঘুমিয়ে পড়লে স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়। এসময় কামাল উদ্দিনের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যায়। বাড়ির মালিক কামাল হোসেন জানান, নোয়াখালীর কবির হাটের উত্তর জগদানন্দ গ্রামের নুর জামালের ছেলে কামাল উদ্দিন নাজমা বেগমকে কয়েক মাস ধরে ভাড়া থাকেন। নাজমা আদমজী ইপিজেডে একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করেন। কামাল উদ্দিন স্যানিটারি মিস্ত্রী। তিনি আরও বলেন, কামাল উদ্দিনের গ্রামের বাড়িতে তার প্রথম স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। এরপরও তিনি নাজমা বেগমকে বিয়ে করে এ বাসায় সংসার করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park