মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল রবিবার। এদেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে। গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এই পথচলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। অনুরূপভাবে গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণ জয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। ঐতিহাসিক ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৭৫৩ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সংগ্রামী সভাপতি, জাতীয় দৈনিক জনদর্পণ ও অনলাইন নিউজ র্পোটাল দি ডেইলি স্বাধীন বাংলাদেশ ডটকমের প্রকাশক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক নেতা আশরাফ উদ্দিন তার পক্ষ থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ২২ জুন সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দেয়া এক শুভেচ্ছা বানীতে আশরাফ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী রবিবার ২৩ জুন। ১৯৪৯ সালের ২৩ জুন এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই এ দেশে পাকিস্তানি সামরিক শাসন, জুলুম, অত্যাচার-নির্যাতন ও শোষণের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ দলটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানের সুমহান গৌরব অর্জন করেছেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর এ দেশে যা কিছু বিশাল অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে আশরাফ উদ্দিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাহলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে। পরিশেষে তিনি প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষ্যে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ