1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন, টাকা-পয়সা আমি দেব: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, ‘খেলাধুলা জিনিসটা খুব প্রয়োজন। কাশীপুর খেলাধুলার জায়গা। আমি সদর উপজেলার সব চেয়ারম্যানকে বলব, প্রতিটি ওয়ার্ডে খেলার আয়োজন করেন। ফুটবল হোক, ভলিবল হোক, কাবাডি হোক, যেকোনো খেলার আয়োজন করেন, খেলা যাতে চলতেই থাকে। টাকা-পয়সা যা লাগবে আমি দেব।’কাশীপুর সমাজ উন্নয়ন সংসদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার (২১ জুন) বিকালে কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের মধ্যে এক প্রীতি কাবাডি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি একথা বলেন। কাশীপুর ইউনিয়নের হাটখোলা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্নেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাজির মাদবর, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা রেহান শরীফ বিন্দু, সাবেক মেম্বার সাত্তার, দুলাল, কাশীপুর ও আলীরটেক ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বাররা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park